Author

হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (১৮৬৩-১৯৪৩ খ্রি., থানাভবন, ভারত) ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ইসলামি পণ্ডিত, যাকে ‘উম্মাহর আত্মিক চিকিৎসক’ উপাধিতে ভূষিত করা হয়। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ‘দাওয়াতুল হক’ সুন্নতের জ্ঞান প্রচারে বিশেষ অবদান রেখেছে। শৈশবে কুরআন হিফজ করার পর তিনি আরবি ও ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১৮৭৮ সালে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এবং সেখানে পাঁচ বছর হাদিস, তাফসীর, ফিকহ, আরবি সাহিত্য ও যুক্তিবিজ্ঞান বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। দেওবন্দ থেকে শিক্ষা সমাপনের পর মক্কা মুকাররমায় তিনি কেরাত ও তাজবীদ শেখেন। তিনি কানপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং জামিউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে তাঁর শিক্ষকের পরামর্শে থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান করে জীবনের শেষ দিন পর্যন্ত আত্মশুদ্ধির শিক্ষা দেন। ছোট-বড় মিলিয়ে তাঁর রচিত গ্রন্থের সংখ্যা সাড়ে বারো হাজারেরও অধিক। তাঁর ফিকহ বিষয়ক গ্রন্থ ‘বেহেশতী জেওর’ এবং উর্দু তরজমা গ্রন্থ ‘বয়ানুল কুরআন’ বহুল প্রসিদ্ধ।

← All Books / Author: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)
মুনাজাতে মাকবুল
-50%
View Details

মুনাজাতে মাকবুল

৳190
বিপদে ভেঙে পড়বেন না
-50%
View Details

বিপদে ভেঙে পড়বেন না

৳160
রবের দুয়ারে প্রত্যাবর্তন
-50%
View Details

রবের দুয়ারে প্রত্যাবর্তন

৳220
ইসলাহী নেসাব
-50%
View Details

ইসলাহী নেসাব

৳590